27.6 C
Chittagong
Saturday, 11 April 2026
বাড়িTop News‘এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে’

‘এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে’

  CNN Bangladesh

নিউজ ডেস্ক, সিএনএন বাংলাদেশ :: অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, “এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে”।

- Advertisement -nagad

সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টের পোস্টে তিনি লিখেন “১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে”।

সন্ধ্যা পৌনে সাতটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে প্রথমে এক লাইনের এই পোস্টটি দেন।

এর কিছুক্ষণ পর আবার সেই পোস্টটি এডিট করে আরো একটি লাইন যুক্ত করেন। সেখানে তিনি লেখেন- “১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না”।

এই পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা আগে উপদেষ্টা মি. আলম গত বছরের দোসরা অগাস্ট দেওয়া তার একটা পুরনো পোস্ট শেয়ার দিয়ে লেখেন- “যখন সবাই এক দফা দিয়ে হাসিনাকে পতনের কথা বলছিল, ২ তারিখ রাতে সমন্বয়কদের চাপের মুখে এক দফা দিতে বলা হচ্ছিল, তখন আমরা অসহযোগের কথা বলছিলাম। অনেকের সমালোচনার মুখেও অসহযোগ আন্দোলনকে কর্মসূচি বানানো হইসিল”।

“অসহযোগ হয়ে সকল পক্ষ থেকে জুলাইয়ের শক্তি আর ফ্যাসিবাদী শক্তি আলাদা হয়ে গেলে আজকের অনেক সঙ্কট দেখতে হতো না”, ফেসবুক পোস্টে লিখেন তিনি।

প্রসঙ্গত, ২০০৭ সালের ১১ই জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করা হয়। তখন রাষ্ট্র ক্ষমতা নেয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। ২০০৭ সালের সেই দিন বিকেলে জরুরি অবস্থা জারির পর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল।

- Advertisment -

সর্বশেষ

Translate »