20.7 C
Chittagong
Tuesday, 7 April 2026
বাড়িTop Newsএ দেশ যেন চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে পরিণত হতে না পারে: তারেক...

এ দেশ যেন চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে পরিণত হতে না পারে: তারেক রহমান

  CNN Bangladesh

নিউজ ডেস্ক,  সিএনএন বাংলাদেশ :: বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “এ দেশ কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে যেন পরিণত হতে না পারে, সেটি আমাদের লক্ষ্য।”

- Advertisement -nagad

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র উত্তরণে কবি-সাহিত্যিকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। জাতীয় কবিতা পরিষদ এই মতবিনিময় সভার আয়োজন করে।

তিনি বলেন, “আমাদের সাথে আপনাদের সকলের আদর্শিক অবস্থান এক নাও হতে পারে। কিন্তু এটি কোনো সমস্যা না। এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় আমরা সকলে এক। এ দেশের মালিকানার একমাত্র দাবিদার এ দেশের সকল নাগরিক।”

এ জন্য দেশে একটি দায়বদ্ধতার পরিবেশ তৈরি করা প্রয়োজন বলে উল্লেখ করেছেন মি. রহমান।

“এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকার প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন” বলেন তিনি।

আর তাহলেই কবি – লেখকদের লেখার স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা গড়ে তোলা যাবে বলে মন্তব্য করেন মি. রহমান।

সিএনবিএন / ডি/ সিএম

- Advertisment -

সর্বশেষ

Translate »