32.4 C
Chittagong
Saturday, 4 April 2026
বাড়িTop Newsসিইসির সামনে বিএনপির দু'গ্রুপ এবং এনসিপির মধ্যে হাতাহাতি: রুমিন ফারহানাকে ধাক্কা

সিইসির সামনে বিএনপির দু’গ্রুপ এবং এনসিপির মধ্যে হাতাহাতি: রুমিন ফারহানাকে ধাক্কা

'১৫ বছর বিএনপির জন্য লড়াই করলাম, এখন তারাই আমাকে ধাক্কা দেয়। নির্বাচন কমিশনে এমন ঘটনা ঘটেছে এটা দুঃখজনক।'

  CNN Bangladesh

নিউজ ডেস্ক,  সিএনএন বাংলাদেশ :: ব্রাক্ষণবাড়িয়ার সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের শুনানির প্রথম দিনেই হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এবং অন্যান্য কমিশনারদের সামনেই ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা নির্ধারণের শুনানিতে অংশগ্রহণকারীরা এই কাণ্ডে জড়িয়ে পড়েন।

- Advertisement -nagad

জানা গেছে, নির্বাচন কমিশনে (ইসি) ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানা প্রকাশের পর এর পক্ষে ও বিপক্ষে একাধিক আবেদন জমা পড়েছিল। শুনানিতে ব্যারিস্টার রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে যুক্তি তুলে ধরেন, অন্যদিকে বেশ কয়েকজন আবেদনকারী এর বিপক্ষে অবস্থান নেন।

শুনানিতে উভয় পক্ষের আবেদনকারীরা উপস্থিত ছিলেন। শুনানির একপর্যায়ে খসড়া প্রস্তাবের পক্ষ ও বিপক্ষের সমর্থকরা উত্তেজিত হয়ে পড়েন এবং তাদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও পরে হাতাহাতি-মারামারি শুরু হয়।

ঘটনার আকস্মিকতায় শুনানিকক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়লে উপস্থিত পুলিশ সদস্য ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি শান্ত হওয়ার পর ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানি সমাপ্ত ঘোষণা করেন এবং সংশ্লিষ্টদের শুনানিকক্ষ ত্যাগ করার জন্য অনুরোধ জানান।

শুনানি শেষে দুপুর ২টার দিকে সাংবাদিকদের ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসনের প্রার্থী গুণ্ডা নিয়ে এসেছেন। ১৫ বছর বিএনপির জন্য লড়াই করলাম, এখন তারাই আমাকে ধাক্কা দেয়। নির্বাচন কমিশনে এমন ঘটনা ঘটেছে এটা দুঃখজনক।’

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক আয়াতউল্লাহ সাংবাদিদের কাছে অভিযোগ করে বলেন, ‘আমরা বিজয়নগরকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন অখণ্ড রাখার দাবিতে বক্তব্য দিতে গেলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপি নেতা রুমিন ফারহানার সমর্থকরা আমার ওপর হামলা চালিয়েছে।’

এ বিষয় সাংবাদিকের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘প্রথমে তারা আমাদেরকে ধাক্কা দেয়। এটা দেখে আমার অনুসারীরা বসে থাকেনি। তাদের ধাক্কার প্রতিবাদে আমার লোকজন ধাক্কা দিয়েছে।’

এনসিপির নেতাকর্মীদের পেটানো প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তারা কি এনসিপি-জামায়াত ছিল, নাকি গুণ্ডা-মাস্তান ছিল সেটা আমরা দেখিনি।’

সিএনবিএন /সূত্র টিবিএস/ ডি

- Advertisment -

সর্বশেষ

Translate »