26.4 C
Chittagong
Sunday, 12 April 2026
বাড়িঅপরাধঅবৈধভাবে জাহাজে চড়ে বিদেশ যেতে বন্দরে ঢুকে তরুণ আটক

অবৈধভাবে জাহাজে চড়ে বিদেশ যেতে বন্দরে ঢুকে তরুণ আটক

তার কাছে একটি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, চিড়া ও খাবার পানিসহ একটি ব্যাগ পেয়েছেন বন্দরের নিরাপত্তাকর্মীরা।

  CNN Bangladesh

সিনিয়র করেসপন্ডেন্ট :: জাহাজে করে বিদেশ ভ্রমণের শখ পূরণ করতে গিয়ে অবৈধভাবে চট্টগ্রাম বন্দরের ভেতরে প্রবেশ করে আটক হয়েছেন এক তরুণ।

- Advertisement -nagad

মো. মাহফুজ শেখ নামের ওই তরুণকে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বন্দরের ১১ নম্বর জেটি এলাকা থেকে আটক করে পুলিশে দিয়েছেন নিরাপত্তা কর্মীরা।

মাহফুজ গোপালগঞ্জ জেলার মাকসুদপুর থানার শেখ বাড়ি গ্রামের টুকু শেখের ছেলে।

বন্দর সচিব ওমর ফারুক বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলেছে, জাহাজে করে বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে বন্দরে প্রবেশ করেছিল সে। তার কাছে একটি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, চিড়া ও খাবার পানিসহ একটি ব্যাগ পেয়েছেন বন্দরের নিরাপত্তাকর্মীরা।”

একই দিনে অবৈধভাবে বন্দরের ভেতরে প্রবেশ করায় আরও দুইজনকে আটক করার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে বন্দরের ১ নম্বর গেইটে একটি গাড়ির নিচে ঢুকে অবৈধভঅবে অনুপ্রবেশের চেষ্টাকালে নিরাপত্তাকর্মীরা আবুর খায়ের নামে একজনকে আটক করে। তার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগে।

মালামাল চুরির জন্য সে বন্দরে প্রবেশের চেষ্টা করেছিল বলে নিরাপত্তাকর্মীদের ভাষ্য।

এছাড়া বুধবার বেলা সোয়া ২টায় অন্যের প্রবেশ পাস নিয়ে কভার্ডভ্যানের গেইট পাস সংগ্রহ করে বন্দরের ভেতরে প্রবেশের সময় মেহেদী হাসান বাবলু নামে আরেক তরুণকে আটক করা হয়। তার বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায়।

বন্দর সচিব জানান, আটক তিনজনকে বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

 

- Advertisment -

সর্বশেষ

Translate »