নিউজ ডেস্ক, সিএনএন বাংলাদেশ :: নূরের উপর হামলাকে ‘অস্বাভাবিক হামলা’ হিসেবে দেখছেন এনসিপির শীর্ষ মূখ্য সংগঠক সারজিস আলম। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজে এটিকে বর্বর হামলা উল্লেখ করে হামলাটি উপরের নির্দেশে হয়েছে বলে মনে করেন। তার ফেসবুকের স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
সারজিসের স্ট্যাটাস
ফ্যাসিস্টবিরোধী লড়াইয়ের মাধ্যমে হাসিনা পতন আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নূর ভাইয়ের উপর সেনাবাহিনীর এই বর্বর রক্তাক্ত হামলাকে আমি স্বাভাবিক হামলা হিসেবে দেখিনা।
আর্মি কখনো উপরের নির্দেশ ছাড়া একটা পা ও ফেলে না। সেনাবাহিনীর মধ্যকার কার নির্দেশে নূর ভাইকে রক্তাক্ত করা হলো এ জবাব সেনাপ্রধান কে দিতে হবে। সেনাবাহিনীর মধ্যকার কারা একটা পার্টির আহবায়ক কে মেরে হলেও জাতীয় পার্টিকে রক্ষার মিশনে নেমেছে সেটাও খুঁজে বের করতে হবে।
পুলিশের মধ্যকার যে আওয়ামী দালালরা এখনো রয়ে গেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
এই সেনাবাহিনী এবং পুলিশ অবশ্যই নুরুল হক নূরকে ভালো করে চিনে। তারপরও প্ল্যান করে তাকে রক্তাক্ত করা হয়েছে। যারা পিছন থেকে কালো হাতের খেলা খেলার চেষ্টা করছে তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে।
সূত্র : ফেসবুক

