20.6 C
Chittagong
Wednesday, 8 April 2026
বাড়িTop Newsআহত নুরুল হক নুর আইসিইউতে

আহত নুরুল হক নুর আইসিইউতে

  CNN Bangladesh

নিউজ ডেস্ক,  সিএনএন বাংলাদেশ :: রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

- Advertisement -nagad

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয় তাকে। সেখানে ৯ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন নুর।

ঢামেক হাসপাতালের ওসিসির এক চিকিৎসক জানান, আহত নুরুল হক নুর ওসিসির এক নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তার নাকে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেফার করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন। ৪৮ ঘণ্টা না গেলে তার বিষয়ে কিছু বলা যাবে না।

সিএনবিএন / ডি/সিএল

- Advertisment -

সর্বশেষ

Translate »