30.7 C
Chittagong
Saturday, 4 April 2026
বাড়িTop Newsচট্টগ্রামের নতুন ডিসি সাইফুল ইসলাম, আউয়ালের বদলি আদেশ বাতিল

চট্টগ্রামের নতুন ডিসি সাইফুল ইসলাম, আউয়ালের বদলি আদেশ বাতিল

ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামকে চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে

  CNN Bangladesh

নিউজ ডেস্ক,  সিএনএন বাংলাদেশ :: মাত্র ২৪ দিন আগে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ আব্দুল আউয়াল। কিন্তু তিনি যোগদানের আগেই সেই আদেশ বাতিল করেছে সরকার।

- Advertisement -nagad

তার পরিবর্তে ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামকে চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বদলির নির্দেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, গত ২১ সেপ্টেম্বর জারি করা যে প্রজ্ঞাপনে নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি করা হয়েছিল, সেটি বাতিল করা হলো।

জনস্বার্থে নতুন এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
ফেনী থেকে চট্টগ্রামে যাওয়া নতুন ডিসি সাইফুল ইসলাম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা।

আগের রদবদলে নওগাঁর ডিসি হয়েছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হক এবং নরসিংদীর ডিসি হন স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন।

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একের পর এক রদবদল করছে সরকার। আজকের (১৫ অক্টোবর) প্রজ্ঞাপনে আরও তিন জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে—চাঁপাইনবাবগঞ্জ, ফেনী ও মাদারীপুরে।

চাঁপাইনবাবগঞ্জের ডিসি হয়েছেন বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মান, ফেনীর ডিসি হয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মিজ মনিরা হক এবং মাদারীপুরের ডিসি হয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মিজ আফসানা বিলকিস।

এর আগে গত ২৫ আগস্টও ছয় জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছিল সরকার—পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনায়।
তৎকালীন রদবদলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী পটুয়াখালীর ডিসি, পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন কুষ্টিয়ার ডিসি, মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজ কুড়িগ্রামের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালাম মেহেরপুরের, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান নেত্রকোণার এবং কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমান খুলনার ডিসি হিসেবে পদায়ন হন।

- Advertisment -

সর্বশেষ

Translate »