30.7 C
Chittagong
Saturday, 4 April 2026
বাড়িTop Newsআাগমীতে ৩১ দফার আলোকে রাষ্ট্র পরিচালিত হবে- শামীম

আাগমীতে ৩১ দফার আলোকে রাষ্ট্র পরিচালিত হবে- শামীম

  নিজস্ব প্রতিবেদক

এনামুল হক,মোংলা: জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মোংলা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -nagad

শুক্রবার বিকাল ৪টায় মোংলা বন্দর শ্রমিক সংঘ মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারা বাংলাদেশ এখন নির্বাচনমূখী। সমগ্রজাতি অধির আগ্রহে অপেক্ষা করছে অবাধ,সুষ্ঠু নির্বাচনের জন্য সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীদিনের রাষ্ট্রনায়ক এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গনতন্ত্রের মধ্যমনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মানের জন্য, শহীদদের রক্তের ঋণ শোধ করার জন্য, ক্ষুধা দারিদ্র মুক্ত একটি বাংলাদেশ, ন্যায়-বৈষম্যহীন এবং একটি শোষণমুক্ত বাংলাদেশের সমাজ নির্মান করার জন্য রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠে ময়দানে জনগণের কাছে আমরা হাজির হয়ে কাজ করছি।
এমসয় মোংলা উপজেলা ও পৌর বিএনপির কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »