32.4 C
Chittagong
Saturday, 4 April 2026
বাড়িTop Newsকক্সবাজার সড়কে ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের শিশু ও চার নারীসহ পাঁচজন নিহত 

কক্সবাজার সড়কে ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের শিশু ও চার নারীসহ পাঁচজন নিহত 

  CNN Bangladesh

চকরিয়া ( কক্সবাজার)  করেসপন্ডেন্ট :: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের এক শিশু ও চার নারীসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

- Advertisement -nagad

সকাল সোয়া ৯টার দিকে মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফাঁসিয়াখালী সেনা ক্যাম্প সংলগ্ন সেগুন বাগান এলাকায় মারছা পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং পর্যটকবাহী একটি প্রাইভেট নোয়াহ্ গাড়ির মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার তীব্রতায় যানবাহন দুটি দুমড়ে-মুচড়ে যায়।মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, চৌদ্দগ্রাম থেকে আসা পর্যটকবাহী নোয়াহ্ গাড়িটি ফাঁসিয়াখালী সেনা ক্যাম্প অতিক্রম করে ঝুঁকিপূর্ণ বাঁকের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা চট্টগ্রামমুখী মারছা বাসের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।

 

- Advertisment -

সর্বশেষ

Translate »