বোয়ালখালী পৌরসভায় দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

0
12

নিজস্ব প্রতিবেদকঃ বোয়ালখালী উপজেলার শিশু পার্কের প্লাটফর্ম সিসি দ্বারা উন্নয়ন ও উপজেলা স্টাফ কোয়ার্টার সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর,) বোয়ালখালী উপজেলা প্রশাসন প্রকল্প দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রকল্পের কাজ সমাপ্ত হওয়ায় সেগুলো ব্যবহারের জন্য খুলে দেয়া হয়।শুভ উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ ও বোয়ালখালী পৌরসভার প্রশাসক, কানিজ ফাতেমা।

এতে আরও উপস্তিত ছিলেন সহকারী প্রকৌশলী মৃনাল কান্তি ধর, পৌর নির্বাহী, নজরুল ইসলাম , উপ-সহকারী প্রকৌশলী, মো:কামরুজ্জামান, কার্যসহকারী, মনিরুল ইসলাম হোসাইনী, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শওকত আলম, ঠিকাদারী প্রতিষ্ঠান এর মালিক মোঃ ইউনূচ ও আনোয়ার হোসেন চৌধুরী।

এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয়  জামে মসজিদ এর মুয়াজ্জিন সাহেব। পৌরসভা ও উন্নয়ন সংস্থার অর্থায়নে কাজগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে উপজেলা নির্বাহী অফিসার ধন্যবাদ জানান।

স্টাফ কোয়ার্টার সড়ক উন্নয়ন কাজে ব্যয় হয়েছে ২৪ লক্ষ ৪৩ হাজার টাকা ও ৯ লক্ষ ৯০ হাজার টাকায় উপজেলা শিশু পার্কের প্লাটফর্ম সিসি দ্বারা উন্নয়ন কাজ করা হয়।