এম,এফ,আর সম্রাট : চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সঙ্ঘবদ্ধ মাদক ব্যবসাহীদের পরিকল্পিত হামলার স্বীকার হয়েছেন জাতীয় দৈনিক ” একুশে সংবাদ” ও দৈনিক চট্টগ্রাম পোস্ট ” এর চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ইমামমুল্লার চর শাহী জামে মসজিদের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে।ভুক্তভোগী সাংবাদিক মনিরুল হক চৌধুরী বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, সারোয়াতলী ইউনিয়নের ইমামমুল্লার চর, ৭নং ওয়ার্ডের মৃত আবু জাফরের ছেলে মো সেলিম (৩৫), (শীর্ষ সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ি) ,মৃত আবু বক্করের ছেলে মো: রমজান (৩০) মাদক ও ইয়াবা ব্যবসায়ি, মৃত মোঃ হোসেনের ছেলে মো : মুরাদ (২০),মৃত শাহ আলমের ছেলে মো: তাজেল (২৫) চান্দাঁবাজ,মাদক ও ইয়াবা গডফাদার।
অভিযোগ সূত্রে জানা গেছে, এলাকায় মাদক নিয়ে পত্রিকায় সংবাদ প্রচারকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের হুমকি ধমকি প্রদান করে আসছিল এলাকার মাদক ব্যবসায়ীরা।ঘটনার রাতে ১৩ নভেম্বর এলাকার দোকান থেকে বাড়ীতে যাওয়ার পথে ইমমাল্লারচর শাহী জামে মসজিদের পশ্চিমে খালের পাড়ে পৌঁছাতেই অভিযুক্তরা- ‘তুই আমাদের বিরুদ্ধে নিউজ করার সাহস কোথায় পাস’ বলে- অতর্কিত আক্রমন করে কিল ঘুষি লাথি মারে, লোহার রড়, গাছের লাঠি দিয়ে মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। ঘটনার সংবাদ পেয়ে ছোট ভাই-মোঃ আজিজুল হক চৌধুরী (৩৫) ঘটনাস্থলে উপস্থিত হলে তাহাকেও একই কায়দায় মারধর করে। এসময় নগদ ৫০ হাজার টাকা, একটি হাত ঘড়ি ও একটি স্মাট ফোন (যাহা সংবাদিককতায় ব্যবহার করে ) তা ছিনিয়ে নিয়ে যায়।শোরগোল শুনে এলাকার মানুষ জড়ো হলে কোনোমতে প্রাণ রক্ষা পান ঐ সাংবাদিক। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
আহত মনিরুল হক চৌধুরী বলেন- ‘হামলাকারিরা পূর্বপরিকল্পিতভাবে আমার ওপর হামলা করে এবং বেধড়ক আমাকে এবং আমার ছোট ভাইকে মারধর করে আহত করেছে। আমার নগদ টাকা ঘড়ি ও সংবাদ পত্র কাজে ব্যবহৃত স্মাট মোবাইলটি ছিনিয়ে নিয়ে গেছে।ভবিষ্যতে এদের বিরুদ্ধে নিউজ করলে আমাকে ‘জানে মেরে ফেলবে’ বলে হুমকি দিয়ে স্থান ত্যাগ করে হামলাকারীরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এবিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, হামলার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

