33.2 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িTop Newsআদালতের রায়ে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার, চতুর্দশ সংসদ নির্বাচনে কার্যকর

আদালতের রায়ে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার, চতুর্দশ সংসদ নির্বাচনে কার্যকর

  CNN Bangladesh

নিউজ ডেস্ক,  সিএনএন বাংলাদেশ :: সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টে আপিল বিভাগ। এর মধ্য দিয়ে চৌদ্দ বছর আগে আদালতের রায়ে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারো ফিরে এলো।

- Advertisement -nagad

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে রায় দিলেন সর্বোচ্চ আদালত।
এর আগে, গত ১১ই নভেম্বর শুনানি শেষ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ।

আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দীর্ঘদিন ধরেই ফেরানোর দাবি জানিয়ে আসছিল বিভিন্ন রাজনৈতিক দল। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আবারও সর্বোচ্চ আদালতে ওঠে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি।
এই বছরের ২৭শে অগাস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করে আপিলের অনুমতি দেওয়া হয়। ২১শে অক্টোবর থেকে শুরু হয় আপিলের শুনানি।

ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয়েছিল তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা। লক্ষ্য ছিল, এর মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে বিতর্ক রয়েছে তার সমাধান হবে।
পরবর্তীতে এই ব্যবস্থা নিয়েও রাজনৈতিক বিতর্ক শুরু হলে ২০১১ সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেয় আপিল বিভাগ। কিন্তু এরপর দলীয় সরকারের অধীনে হওয়া নির্বাচনগুলো নানাভাবে বিতর্কিত হয়েছে।

আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছিলেন আইনজীবীরা। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »