33.2 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িTop Newsসেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা দেয়ার দাবি সিএইচটি সম্প্রীতি জোটের

সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা দেয়ার দাবি সিএইচটি সম্প্রীতি জোটের

শান্তি চুক্তিকে কালো চুক্তি আখ্যা দিয়ে আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরীর জামাল খান চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সিএইচটি সম্প্রীতি জোট

  CNN Bangladesh

নিউজ ডেস্ক, সিএনএন বাংলাদেশ :: ‘শান্তি চুক্তিকে কালো চুক্তি আখ্যা দিয়ে আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরীর জামাল খান চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সিএইচটি সম্প্রীতি জোট।

- Advertisement -nagad

পরে কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চেরাগী মোড়ে গিয়ে শেষ হয়।কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং শাক।

এই সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সংগঠনের  সদস্য সচিব ইখতিয়ার ইমন, মুখপাত্র পাইশিখই মারমা, কার্যকরী সদস্য শাহীন আলম, পাইমংথুই মারমা প্রেম, মুজিব উল্লাহ তুষার, রাকিব হোছাইন নওশাদসহ অন্যরা।

এসময় পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীকে পূর্ণ সক্ষমতা দেওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগে স্থানীয় জনগণের আস্থা, ভ্রাতৃত্ববোধ ও দেশপ্রেম বৃদ্ধিতে সহায়ক কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানান তারা।

- Advertisment -

সর্বশেষ

Translate »