27.2 C
Chittagong
Tuesday, 21 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামনতুন গন্তব্য ‘প্রিটি লেয়ারস’

নতুন গন্তব্য ‘প্রিটি লেয়ারস’

  CNN Bangladesh

স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম:: নারীদের দৈনন্দিন আরাম, আত্মবিশ্বাস ও স্টাইলকে নতুন মাত্রা দিতে চট্টগ্রামের খুলশী টাউন সেন্টারে যাত্রা শুরু করেছে আধুনিক আন্ডারগার্মেন্ট শোরুম ‘প্রিটি লেয়ারস’।

- Advertisement -nagad

আন্তর্জাতিক মানের ডিজাইন ও প্রিমিয়াম কোয়ালিটির সমন্বয়ে গড়ে ওঠা এই শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ফিতা ও কেক কাটার মাধ্যমে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী, ফ্যাশন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

শোরুম কর্তৃপক্ষ জানান, প্রিটি লেয়ারসে সম্পূর্ণ বিদেশ থেকে আমদানি করা আন্ডারগার্মেন্টের একটি সমৃদ্ধ ও নির্বাচিত সংগ্রহ রাখা হয়েছে। সর্বশেষ আন্তর্জাতিক ট্রেন্ডঅনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান শোরুম কর্তৃপক্ষ।

 

তাঁদের আশা, আধুনিক রুচি, আন্তর্জাতিক মান এবং উন্নত গ্রাহকসেবার মাধ্যমে প্রিটি লেয়ারস অচিরেই চট্টগ্রামের ফ্যাশন–সচেতন নারীদের জন্য একটি নির্ভরযোগ্য ও পছন্দের গন্তব্য হয়ে উঠবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »