33.2 C
Chittagong
Saturday, 18 April 2026
বাড়িTop Newsঅস্ত্রের প্রবেশ ঠেকাতে রোহিঙ্গা ক্যাম্প-সীমান্ত সিল করা হবে: ইসি সানাউল্লাহ

অস্ত্রের প্রবেশ ঠেকাতে রোহিঙ্গা ক্যাম্প-সীমান্ত সিল করা হবে: ইসি সানাউল্লাহ

  CNN Bangladesh

সিনিয়র করেসপন্ডেন্ট, চট্টগ্রাম :: জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র ও ৩০ শতাংশ গুলি এখনো উদ্ধার হয়নি। নির্বাচনের আগে এসব উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মো. সানাউল্লাহ।

- Advertisement -nagad

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেলের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, নির্বাচনে রোহিঙ্গাদের অপব্যবহার রোধে এবং অস্ত্রের প্রবেশ ঠেকাতে রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত সিল করা হবে। এছাড়াও নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াতে হবে। এক এলাকার সন্ত্রাসীরা অন্য এলাকায় গিয়ে যাতে নিরাপদ বোধ না করে সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »