18.6 C
Chittagong
Wednesday, 4 March 2026
বাড়িTop Newsবাংলাদেশ কারাতে ফেডারেশনের 'এ' গ্রেড সার্টিফাইড কোচ হলেন শিহান এ বি রনি

বাংলাদেশ কারাতে ফেডারেশনের ‘এ’ গ্রেড সার্টিফাইড কোচ হলেন শিহান এ বি রনি

  CNN Bangladesh

নিউজ ডেস্ক,  সিএনএন বাংলাদেশ :: কারাতে প্রশিক্ষণের মান উন্নয়ন এবং বিশ্বমানের খেলোয়াড় তৈরীর জন্য ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের নিয়মতান্ত্রিক গত ৩০-৩১ জানুয়ারি ‘২০২৬ বাংলাদেশ কারাতে ফেডারেশন বাংলাদেশের সকল কারাতে কোচদের জন্য ১মবারের মত বাংলাদেশ কারাতের ইতিহাসে লাইসেন্সিং পরীক্ষায় শিহান এ বি রনি সফলতার সহিত এ গ্রেডের লাইসেন্স অর্জন করেন।

- Advertisement -nagad

তারই ধারাবাহিকতায় গত ১৭ ফেব্রুয়ারী বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর ডাচবাংলা অডিটরিয়ামে বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী সদস্য শামসের আলম ভুঁইয়ার সন্ঋালনায় এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি জনাব শাহজাদা আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, উক্ত সার্টিফিকেট ও আইডি কার্ড বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলনে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব জোবায়দুর রহমান রানা ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু।

উল্লেখ্য শিহান এ বি রনি এর পূর্বে ২০২৩ সালে এশিয়ান কারাতে ফেডারেশনের সার্টিফাইড কোচেস লাইসেন্স অর্জন করেন। শিহান এ বি রনি বাংলাদেশ কারাতে ফেডারেশনের বর্তমান এডহক কমিটির নির্বাহী সদস্য ও বাংলাদেশ কারাতে টিচার্স ( কোচেস) এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »