বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে(স্বাধীনতা) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আগামী পহেলা বৈশাখ উদযাপনে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, কৃষি কর্মকর্তা শাহানুর ইসলাম,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজি ইসহাক চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য মেহেদী হাসান সুজন, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী, থানার সেকেন্ড অফিসার জুয়েল রানা, প্রাথমিক শিক্ষা অফিসার হারুনুর রশীদ, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক হাজি আবু আকতার,প্যানেল চেযারম্যান হাসান চৌধুরী, প্রমূখ।

