26.8 C
Chittagong
Friday, 10 April 2026
বাড়িTop Newsচলমান লকডাউন বাড়িয়ে মন্ত্রিপরিষদের নির্দেশনা

চলমান লকডাউন বাড়িয়ে মন্ত্রিপরিষদের নির্দেশনা

 

করোনাভাইরাস বিস্তার রোধে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলি বা চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত এ সময়সীমা বাড়ানো হয়।রোববার (১১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আজ শেষ হচ্ছে প্রথম দফার লকডাউন। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন। এমন পরিস্থিতিতে মাঝের দু’দিন অর্থাৎ ১২ ও ১৩ এপ্রিল কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। মন্ত্রিপরিষদের বিজ্ঞপ্তির পর সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল।এ বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি স্পষ্ট করে বলেন, প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে ১২ ও ১৩ এপ্রিল।পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে বলে জানান সেতুমন্ত্রী।

- Advertisment -

সর্বশেষ

Translate »