24.6 C
Chittagong
Thursday, 9 April 2026
বাড়িTop Newsহেফাজত নেতা মাওলানা জুবায়ের গ্রেফতার

হেফাজত নেতা মাওলানা জুবায়ের গ্রেফতার

 

হেফাজত ইসলামের ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমেদকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে লালবাগের বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জানা গেছে, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও একটি মামলার আসামি।উল্লেখ্য, মাওলানা জুবায়েরসহ এখন পর্যন্ত হেফাজতের কেন্দ্রীয় সাতজন নেতাকে গ্রেফতার করা হলো। এর বাইরে বিভিন্ন জেলা-উপজেলা থেকেও শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।মোদিবিরোধী আন্দোলন করতে গিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে তাণ্ডব চালানোর অভিযোগে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »