26.5 C
Chittagong
Wednesday, 8 April 2026
বাড়িTop Newsকরোনার সাথে বসবাসের অভ্যাস করতে হবে: কাদের

করোনার সাথে বসবাসের অভ্যাস করতে হবে: কাদের

 

করোনার সাথে লড়াই করার পাশাপাশি উন্নয়ন কাজও নিশ্চিত করতে হবে স্বাস্থ্য বিধি মেনে। লকডাউন শিথিল হলেও স্বাস্থ্য বিধি মানতে হবে কঠোরভাবে। সড়ক ও জনপথ বিভাগ বরিশাল জোনের কর্মকর্তাদের সাথে এক ভার্চুয়াল সভায় এসব কথা বলেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার (২৪ এপ্রিল) সকাল সোয়া ১১টায় সড়ক ও জনপথ বিভাগ বরিশাল জোন কার্যালয়ে ঢাকা থেকে ভিডিও কনফারেন্স সংযুক্ত হন সড়ক মন্ত্রী। বরিশাল জোনের সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান সড়ক ও মহাসড়কে ঈদের প্রস্তুতি উপলক্ষে এই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।এ সময় তিনি আরও বলেন, করোনাকাল কবে শেষ হবে তা অনিশ্চিত। আমাদের করোনার সাথে বসবাসের অভ্যাস করতে হবে। যারা স্বাস্থ্যবিধি না মানবে তাদের শাস্তির আওতায় আনতে হবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »