27.1 C
Chittagong
Wednesday, 16 September 2026
বাড়িTop Newsদেশে ভূমিকম্প অনুভূত

দেশে ভূমিকম্প অনুভূত

 

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সকাল ৮টা ২৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ২৭ সেকেন্ড স্থায়িত্ব হয় এ কম্পন।আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজধানী ছাড়াও ময়মনসিংহ, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীসহ বেশ কয়েক জেলায় এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।এদিকে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৯৭ কিলোমিটার দূরে আসামে। স্থানীয় সময় বুধবার সকাল ৭টা ৫৫ মিনিটে কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং প্রভৃতি জেলায়। হঠাৎ কেঁপে ওঠে পায়ের তলার মাটি। এছাড়া মালদা, মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও কম্পন অনুভব করেন বাসিন্দারা। এমনকি কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।যদিও এখন পর্যন্ত কোনো রকমের জীবনহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। আলিপুরদুয়ার ও কোচবিহারে মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন। আসামে এ ভূমিকম্পে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২।

- Advertisment -

সর্বশেষ

Translate »