21.7 C
Chittagong
Tuesday, 7 April 2026
বাড়িTop Newsলিচু-আম পাড়ার তারিখ জানাল নাটোর জেলা প্রশাসন

লিচু-আম পাড়ার তারিখ জানাল নাটোর জেলা প্রশাসন

 

নাটোর জেলায় আগামী ১০ মে থেকে লিচু এবং ২০ মে থেকে আম পেড়ে বাজারজাত করা হবে। মঙ্গলবার (৪ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ আম ও লিচু সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক মোহাম্মদ শাহারিয়াজ।মতবিনিময় সভায় কৃষি বিভাগের কর্মকর্তারাসহ জেলার আম ও লিচু চাষিরা এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।সভায় কৃষি বিভাগ জানায়, চলতি বছর নাটোর জেলায় ৫ হাজার ৮৫৭ হেক্টর জমিতে ৭৯ হাজার ৬৭১ মেট্রিক টন আম ও ৯৮৩ হেক্টর জমিতে ৮ হাজার ৮১৫ মেট্রিক টন লিচু উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। 

- Advertisment -

সর্বশেষ

Translate »