20.7 C
Chittagong
Tuesday, 7 April 2026
বাড়িTop Newsস্বাস্থ্যবিধি মেনে সব জেলা শহরে গণপরিবহন চলবে: মালিক সমিতি

স্বাস্থ্যবিধি মেনে সব জেলা শহরে গণপরিবহন চলবে: মালিক সমিতি

 

ঢাকা মহানগরসহ সব জেলা শহরে বৃহস্পতিবার (৬ মে) সকাল থেকে গণপরিবহন চলবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার (৫ মে) সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ এক বিবৃতিতে এ তথ্য জানান।মালিক সমিতির ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকারের সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল (৬ মে) থেকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা মহানগরসহ সব জেলা শহরের মধ্যে গণপরিবহন চলাচল করবে। তবে মালিক সমিতি বা পরিবহন কোম্পানির নেতাদের কিছু নির্দেশনা মেনে চলতে হবে।’নির্দেশনার মধ্যে রয়েছে, মাস্ক ছাড়া কোনো যাত্রী গাড়িতে উঠতে পারবেন না এবং গাড়ির স্টাফদের জন্য মালিককে মাস্ক সরবরাহ করতে হবে। গাড়িতে সিটের অর্ধেক যাত্রী বহন করতে হবে। অর্থাৎ ২ সিটে এক জন যাত্রী বসবে। এ ছাড়া লকডাউনে মালিক-শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। এক্ষেত্রে রুট মালিক সমিতি বা পরিবহন কোম্পানির জিপির নামে গাড়ি থেকে কোনো প্রকার অর্থ আদায় করতে পারবে না।

- Advertisment -

সর্বশেষ

Translate »