26.7 C
Chittagong
Wednesday, 22 April 2026
বাড়িTop Newsচট্টগ্রামের ৬০ গ্রামে ঈদ বৃহস্পতিবার

চট্টগ্রামের ৬০ গ্রামে ঈদ বৃহস্পতিবার

 

চট্টগ্রামের অন্তত ৬০ গ্রামে আগামীকাল (বৃহস্পতিবার) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

- Advertisement -nagad

সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফের অনুসারীরা প্রায় ২০০ বছরের ঐতিহ্য মোতাবেক সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ, রোজা ও বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

গতকাল সৌদি আরবে চাঁদ দেখা যায়নি। সে হিসাবে আগামীকাল সৌদি আরবে ঈদুল ফিতর পালিত হবে। তাদের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের ৬০ গ্রামের বাসিন্দারা আগামীকাল ঈদ পালন করবেন।

জানা গেছে, সাতকানিয়ার মির্জারখীল, এওচিয়ার গাটিয়া ডেঙ্গা, মাদার্শা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, চরতির সুইপুরা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালীপুর, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপের প্রায় ৬০ গ্রামের বাসিন্দারা আজকে রোজা রেখেছেন।

এ বিষয়ে মির্জারখীল গ্রামের বাসিন্দা ও ওই দরবারের অনুসারী কামরুল হাসান বলেন, ‘আমরা শুধু ঈদ না সব ধর্মীয় উৎসব সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করি। আজ সেখানের মতো আমাদের ৩০ রমজান পূর্ণ হবে। তাই আগামীকালই আমরা ঈদ পালন করব।’

- Advertisment -

সর্বশেষ

Translate »