26.8 C
Chittagong
Tuesday, 21 April 2026
বাড়িTop Newsজাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে শুভেচ্ছা ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ভাষণ শুরু করেন তিনি।বৃহস্পতিবার পূর্ণ হলো রমজান মাসের ৩০ দিন। আর শুক্রবার (১৪ মে) দেশব্যাপী উদযাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।মহামারি করোনাভাইরাসের কারণে ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছ্বাস থাকার কথা তা এবারও ম্লান হয়ে গেছে। করোনা মোকাবিলায় ও সংক্রমণ রোধে সরকারের নির্দেশনায় এবার খোলা মাঠে ঈদের নামাজের জামাত হচ্ছে না। ঈদ জামাত হবে মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে।জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের মতো ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। এবারও হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত হচ্ছে না। এছাড়া ভাইরাস মোকাবিলায় ঐতিহ্য শোলাকিয়া ময়দানেও ঈদ জামাত অনুষ্ঠিত হবে না

- Advertisment -

সর্বশেষ

Translate »