26.4 C
Chittagong
Tuesday, 4 August 2026
বাড়িTop Newsদুর্নীতির খবর প্রকাশ করায় সময় টিভির সাংবাদিক আফজালের বিরুদ্ধে মামলার আবেদন

দুর্নীতির খবর প্রকাশ করায় সময় টিভির সাংবাদিক আফজালের বিরুদ্ধে মামলার আবেদন

 

নোয়াখালী জেলা জজ আদালতের নাজির আলমগীরের দুর্নীতি নিয়ে রিপোর্ট করায় ‘সময় সংবাদ’র সিনিয়র রিপোর্টার আফজাল হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলার আবেদন করা হয়েছে। মামলা গ্রহণের বিষয়ে আদেশ জানানো হবে আগামী ২০ জুন। গত ৬ মে নোয়াখালী যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে এ মামলাটির আবেদন করেন আলমগীর হোসেন। এ আদালতের বিচারক নিশাদু জামান মামলাটি গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে আদেশের জন্য আগামী ২০ জুন দিন ধার্য করেছেন।এ বিষয়ে আফজাল হোসেন জানান, ‘গত ২২ ফেব্রুয়ারি নোয়াখালী জেলা আদালতের নাজির আলমগীর হোসেনের দুর্নীতি নিয়ে রিপোর্ট করেছিলাম। রিপোর্টটি হয়েছিল দুদকের চার্জশিটের ওপর ভিত্তি করে। এ রিপোর্টে ক্ষুব্ধ হয়ে তিনি আমার নামে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছেন। মামলাটি গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে ২০ জুন আদেশ দেবেন আদালত।’ 

- Advertisment -

সর্বশেষ

Translate »