32.1 C
Chittagong
Monday, 20 April 2026
বাড়িTop Newsভারত থেকে অনুপ্রবেশকালে গ্রেফতার ৪

ভারত থেকে অনুপ্রবেশকালে গ্রেফতার ৪

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপরাধে চারজনকে গ্রেফতার করেছে বিজিবি। সোমবার (২৪ মে) সকালে সাড়ে ৬টায় উপজেলার পদ্মপুকুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

- Advertisement -nagad

গ্রেফতাররা হলেন, মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামের স্বরজিৎ মণ্ডলের ছেলে রকি মণ্ডল (১৮), ফরিদপুরের ভাংগা উপজেলার আজিমনগর গ্রামের কালাম শেখের ছেলে বোরহান শেখ (২৮), একই গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩০) ও মাদারীপুরে রাজৈরের বাজিতপুর গ্রামের জাকির হাওলাদারের ছেলে সাধন হাওলাদার (১৮)।

বিজিবির ঝিনাইদহের মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, সোমবার ভোরে ভারত থেকে বাংলাদেশে কয়েকজন ব্যক্তির অনুপ্রবেশের খবর পেয়ে অভিযান চালায় লড়াইঘাট বিওপির একটি টহল দল। এসময় পদ্মপুকুর গ্রাম থেকে এচারজনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে মামলা করে আসামিদের থানায় সোপর্দ করা হয়েছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »