26.2 C
Chittagong
Friday, 10 April 2026
বাড়িTop Newsপুলিশে ১০ হাজার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি আসছে

পুলিশে ১০ হাজার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি আসছে

 

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রায় ১০ হাজার কনস্টেবল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ। আগামী মাসেই (জুন) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।পুলিশের মানবসম্পদ ব্যবস্থাপনা শাখার বরাত দিয়ে দেশের একটি শীর্ষ স্থানীয় অনলাইন নিউজ পোর্টালের খবর বলা হয়, কয়েকটি বিষয় চূড়ান্ত হলেই আগামী জুন মাসের মাঝামাঝিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে এবারের নিয়োগে গতানুগতিক ধারার চেয়ে শিক্ষাগত ও শারীরিক যোগ্যতায় কিছুটা পরিবর্তন আনা হবে।পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, কনস্টেবল পদে আগে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড ছিল ন্যূনতম জিপিএ-২.৫ সহ এসএসসি বা সমমান। এবার সেটি বাড়িয়ে এইচএসসি বা সমমান করা হতে পারে। এছাড়া এতদিন পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি ও নারীদের জন্য ৫ ফুট ২ ইঞ্চি ছিল নির্ধারিত ছিল। নারীদের ক্ষেত্রে এবার সেটি বাড়িয়ে  ৫ ফুট ৪ ইঞ্চি করা হতে পারে। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছর।পুলিশ সদর দপ্তরের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা জানান, নিয়োগ ও নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করতে নিয়োগবিধিতে কিছু সংশোধনী আনা হচ্ছে। সংশোধনীগুলো চূড়ান্ত হলেই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »