21.3 C
Chittagong
Wednesday, 8 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামবৃদ্ধের লাশ দাফন করলেন বোয়ালখালী উপজেলা প্রশাসন

বৃদ্ধের লাশ দাফন করলেন বোয়ালখালী উপজেলা প্রশাসন

 

সেলিম চৌধুরী সিএনএন::বোয়ালখালী উপজেলা, পৌরসভার ৫ নং ওয়ার্ডের দরপপাড়া এলাকার বাসিন্দা শামসুর রহমান (৮১) যিনি দীর্ঘদিন যাবত ঢাকার খিলগাঁও এলাকায় স্বপরিবারে বাস করছিলেন, গতকাল ১৩ এপ্রিল সকালে বার্ধক্য ও দীর্ঘদিনের শ্বাসকষ্টজনিত কারণে তার মৃত্যু হয়। তার পরিবারের সদস্যরা লাশ নিয়ে বোয়ালখালীতে দাফন করতে নিয়ে আসছেন এ খবরের ভিত্তিতে এলাকার মানুষের মধ্যে ভয়ভীতি ও আশঙ্কার সৃষ্টি হয়। জেলা প্রশাসক চট্টগ্রাম নির্দেশনায় তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, সহ এসিল্যান্ড, ওসি, স্থানীয় কাউন্সিলরসহ ঐ ব্যাক্তির বাড়িতে গিয়ে এলাকাবাসীর স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে লাশটি বাড়িতে না এনে সরাসরি কবরস্থানে নেয়ার ব্যবস্থা করা হয়। লাশ পৌঁছায় রাত ১১:৩০ এ পরবর্তীতে এসিল্যান্ড, ওসি, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র, পুলিশ সদস্যবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার উপস্থিত থেকে পরিবারের সদস্যবৃন্দ যারা ঢাকা থেকে এসেছেন তাদের দ্বারা শরীয়াহ মোতাবেক ধৌত করে কাফনের কাপড় পরিয়ে রাত তিনটায় জানাজা ও দাফনকার্য সম্পন্ন করেন। দাফনের পর রাতেই ঐ পরিবারের সদস্যবৃন্দ ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

- Advertisement -nagad

উল্লেখ্য যে, ঢাকা থেকে আগত ঐ পরিবারের কোন সদস্য স্থানীয় কারো সংস্পর্শে আসেননি। সুতরাং এলাকাবাসীকে আতঙ্কিত না হতে অনুরোধ করা হলো।

দাফন তদারকি ও সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি মোঃ মোজাম্মেল হক চৌধুরী, বোয়ালখালীথানার অফিসার ইনচার্জ আব্দুল করিম এর নেতৃত্বে বোয়ালখালী থানা পুলিশ, প্যানেল মেয়র শাহজাদা মিজান, কাউন্সিলর (৫ নংওয়ার্ড) ইসমাইল হোসেন আবু, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার রিদওয়ানুল হক।

ঢাকা থেকে আগত পরিবারটি বা লাশ বোয়ালখালীর কোনো ব্যক্তির সংস্পর্শে না আশায় বোয়ালখালীতে নতুন করে কাউকে হোম কোয়ারেন্টিন অথবা কোনো বাড়ীকে লকডাউন করা হয়নি।

এ বিষয়ে বোয়ালখালীর উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন’ মৃত ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা নিশ্চিত না হওয়া সত্ত্বেও বোয়ালখালীর জনগনের সার্থে শতভাগ সতর্কতায় দাফন করা হয়েছে’

মৃত ব্যক্তির গোসল, জানাজা ও দাফনের তদারকির দ্বায়ীত্বে থাকা বোয়ালখালীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘আমাদের সর্বোচ্চ সতর্কতা ছিল আগত লাশ ও পরিবার যাতে কারো সংস্পর্শে না আসে এবং বৃদ্ধ ব্যক্তির দাফন ইসলামী সরিয়াহ মোতাবেক যথাযথ সম্মানের সাথে হয়, ওসি বোয়ালখালী ও অন্যান্য সকলের উপস্থিতিতে শতভাগ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে’।

- Advertisment -

সর্বশেষ

Translate »