31.8 C
Chittagong
Tuesday, 21 April 2026
বাড়িTop Newsর‌্যাংকিং পেতে শিক্ষা-গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরির আহ্বান

র‌্যাংকিং পেতে শিক্ষা-গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরির আহ্বান

 

বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে উদ্ভাবনের বিকল্প নেই। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সেবা সহজিকরণ করা জরুরি। সেবাপ্রত্যাশী যাতে কাঙ্ক্ষিত সেবা পেয়ে সন্তুষ্ট হয় সেদিকে খেয়াল রাখতে হবে। উদ্ভাবন ও সেবা সহজীকরণ বিষয়ে দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধন করে এসব কথা বলেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও ইনোভেশন টিমের আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

- Advertisement -nagad

শনিবার (১২ জুন) ভার্চুয়াল অনুষ্ঠানে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক ও উদ্ভাবনের ফোকাল পয়েন্ট রবিউল ইসলাম।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে উদ্ভাবনের বিকল্প নেই। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সেবা সহজিকরণ করা জরুরি। সেবাপ্রত্যাশী যাতে কাঙ্ক্ষিত সেবা পেয়ে সন্তুষ্ট হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, বিশ্ব র‌্যাংকিংয়ে স্থান পেতে হলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। বর্তমানে দেশে উচ্চশিক্ষার ব্যাপ্তি ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে গুণগত-মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে ইউজিসি কাজ করছে।

স্বাগত বক্তব্যে ফেরদৌস জামান বলেন, সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উদ্ভাবন ও সেবা সহজীকরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। সরকার গৃহীত পদক্ষেপগুলোর যথাযথ বাস্তবায়ন সম্ভব হলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে স্থান পেতে সহজ হবে।

কর্মশালায় ইউজিসির সহকারী পরিচালক, সহকারী সচিব এবং সমমান কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উদ্ভাবন কর্মপরিকল্পনা নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়।

- Advertisment -

সর্বশেষ

Translate »