30.2 C
Chittagong
Sunday, 20 September 2026
বাড়িTop Newsচীনের ৯১২০০ ডোজ সিনোফার্মের টিকা এসেছে চট্টগ্রামে

চীনের ৯১২০০ ডোজ সিনোফার্মের টিকা এসেছে চট্টগ্রামে

 

চট্টগ্রাম পৌঁছেছে চীনের সিনোফার্মের তৈরি করা ৯১ হাজার ২০০ ডোজ টিকা। ঢাকা থেকে শুক্রবার (১৮ জুন) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে টিকাগুলো পৌঁছায়। এ সময় সেগুলো গ্রহণ করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি। পরে সেগুলো ইপিআই কোল্ড স্টোরে সংরক্ষণ করা হয়।

- Advertisement -nagad

সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানান, এসব টিকা দেওয়া শুরুর ব্যাপারে আগামীকাল শনিবার (১৯ জুন) বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এবার আগের মতো একাধিক টিকাকেন্দ্র থাকবে না। প্রতিটি জেলায় কেবল একটি কেন্দ্র থেকে টিকা দেওয়া হবে।

ফজলে রাব্বি আরও জানান, সিনোফার্মের এসব টিকা দেওয়ার ক্ষেত্রে আগে যারা রেজিস্ট্রেশন করেছেন তারাই অগ্রাধিকার পাবেন। এর বাইরে ফ্রন্টলাইনার, মেডিক্যাল শিক্ষার্থী, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী এবং চীনা নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »