30.8 C
Chittagong
Friday, 19 June 2026
বাড়িTop Newsভাড়ার টাকায় বস্তিবাসীর আবাসন নিশ্চিত করতে চায় সরকার

ভাড়ার টাকায় বস্তিবাসীর আবাসন নিশ্চিত করতে চায় সরকার

 

ভাড়ার টাকায় বস্তিবাসীর আবাসন নিশ্চিত করতে চায় সরকার। রবিবার (২০ জুন) সকালে গৃহহীনদের দ্বিতীয় দফায় ঘর হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দফায় আধাপাকা ঘর পেলো, ৫৩ হাজার ৩৪০টি পরিবার। এ সময় তিনি করোনা মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান। 

- Advertisement -nagad

মুজিব বর্ষে একটি মানুষও থাকবে না ঘরহীন; এই মূলমন্ত্রে দ্বিতীয় পর্যায়ে সারা দেশে ৫৩ হাজার তিনশত চল্লিশ পরিবার পেল আধাপাকা ঘর।

২ শতক জমিসহ ২ রুমের একটি ঘর হস্তান্তর করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকা মানে নিজের ভোগ বিলাসিতা নয়; সাধারণ মানুষকে সুখী করাই তাঁর লক্ষ্য।

শহরের বস্তিবাসীদের জন্যও স্বল্পমূল্যে আবাসন ব্যবস্থার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও করোনার ভয়াবহতা এড়াতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান, সরকার প্রধান।

- Advertisment -

সর্বশেষ

Translate »