34 C
Chittagong
Monday, 6 April 2026
বাড়িTop Newsকয়লাভিত্তিক ১০ বিদ্যুৎকেন্দ্র বাতিলের সিদ্ধান্ত সরকারের

কয়লাভিত্তিক ১০ বিদ্যুৎকেন্দ্র বাতিলের সিদ্ধান্ত সরকারের

 

সময়মতো উৎপাদনে আসতে না পারায় কয়লাভিত্তিক ১০টি বিদ্যুৎকেন্দ্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৭ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ তথ্য জানান। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, যেসব কয়লাভিত্তিক বিদ্যুৎ সময়মতো উৎপাদনে আসতে পারেনি সেগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisement -nagad

তিনি বলেন, কোভিডের কারণে বিশ্বব্যাপী জ্বালানির ক্ষেত্রে নতুন চিন্তা-ভাবনা শুরু হয়েছে। নতুন টেকনোলজি ব্যবহার করে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেরকম পদক্ষেপ নেয়া হচ্ছে। তাই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিলের সিদ্ধান্ত হয়েছে। ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রকে বাদ দেওয়া হয়েছে। কারণ তারা সময়মতো উৎপাদনে আসতে পারেনি।

বাতিল করা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো হলো- পটুয়াখালী ২×৬৬০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, উত্তরবঙ্গ ১ হাজার ২০০ মেগাওয়াট সুপার থারমাল পাওয়ার প্ল্যান্ট, মাওয়া ৫২২ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, ঢাকা ২৮২ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, চট্টগ্রাম ২৮২ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প। আরও রয়েছে খুলনা ৫৬৫ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, মহেশখালী ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, মহেশখালী ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশ-সিঙ্গাপুর ৭০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও সিপিজিসিবিএল-সুমিতোমো ১ হাজার ২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প।

- Advertisment -

সর্বশেষ

Translate »