25.1 C
Chittagong
Saturday, 25 April 2026
বাড়িTop Newsএবার আর্জেন্টিনার ৩ সমর্থককে পেটালো ব্রাজিল সমর্থকরা

এবার আর্জেন্টিনার ৩ সমর্থককে পেটালো ব্রাজিল সমর্থকরা

 

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিলের সমর্থকের চাচাকে পিটুনির জেরে এবার আর্জেন্টিনার তিন সমর্থকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল গ্রামে এই ঘটনা ঘটে।

- Advertisement -nagad

আহতরা হলেন- জাকির মিয়া (৩২), সেলিম (৪৫) ও সৈয়দাবুর রহমান (৩৫)। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়েছে।

এর আগে, বিকেলে একই গ্রামে ব্রাজিলের সমর্থক রেজাউলের চাচা নওয়াব মিয়াকে (৬০) একা পেয়ে আর্জেন্টিনার সমর্থক মো. জীবন মিয়া আরও ৪/৫ জন মিলে মারধোর করে পালিয়ে যায়। তাকে উদ্ধার জেলা সদর হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়।

আহত নওয়াব মিয়া সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের মৃত হেলু মিয়া ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কোপা আমেরিকার ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলায় ব্রাজিল ১-০ গোলে জয়ী হয়। খেলা শেষে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নওয়াব মিয়ার ভাতিজা ব্রাজিল সাপোর্টার রেজাউলের সাথে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে আর্জেন্টিনার সাপোর্টার মো. জীবন মিয়ার খেলা নিয়ে তর্কবিতর্ক হয়।

এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পরলে স্থানীয়দের মধ্যস্থতায় তাদের ফিরিয়ে দেন। পরে বিকেলে রেজাউলের চাচা নওয়াব মিয়াকে দামচাইল বাজারে একা পেয়ে মো. জীবন মিয়া আরও ৪/৫ জন মিলে মারধোর করে পালিয়ে যায়। পরে সন্ধ্যার দিকে নওয়াব মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।

চাচাকে মারধোরের জেরে মঙ্গলবার রাত ৯টার দিকে ব্রাজিলের সমর্থক রেজিউলের লোকজন আর্জেন্টিনার সমর্থক জীবনের লোকজনকে বাজারে পেয়ে বেদম প্রহার করা হয়। এতে জাকির মিয়া, সেলিম ও সৈয়দাবুর রহমান নামের আর্জেন্টিনার সমর্থক গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাল্টাপাল্টি হামলার ঘটনাটি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »