24.9 C
Chittagong
Saturday, 25 April 2026
বাড়িTop Newsকর্তব্যরত চিকিৎসককে মারধর: যুবলীগ নেতা গ্রেপ্তার

কর্তব্যরত চিকিৎসককে মারধর: যুবলীগ নেতা গ্রেপ্তার

 

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনায় যুবলীগ নেতা মাহবুবুল হক মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাহবুবুল হক মনি মুক্তাগাছা উপজেলা যু্বলীগের সভাপতি।

- Advertisement -nagad

মঙ্গলবার (৬ জুলাই) মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সিতে কর্মরত ছিলেন মারধরের শিকার ডা. এ এইচ এম সালেকিন মামুন। এমন সময় দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালের হটলাইনে ফোন দিয়ে মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল হক মনি পরিচয় দিয়ে এক ব্যক্তি তার বৃদ্ধ মায়ের করোনা পরীক্ষার জন্য বাসায় গিয়ে নমুনা নেয়ার ব্যাপারে জানতে চান। তখন ডা. সালেকিন জানান, যে বাসায় গিয়ে নমুনা নেয়া আপাতত বন্ধ ও তাকে তার মাকে হাসপাতালে নিয়ে এসে নমুনা দেয়ার পরামর্শ দেন।

এর কিছুক্ষণ পর দুপুর ২টার দিকে মাহবুবুল হক মনি ও ৮-১০ জন মিলে হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসারের রুমে ঢুকে তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন ও বিভিন্ন হুমকি দেন। এরপর সবাই মিলে চিকিৎসককে মারধর করেন। এ সময় হাসপাতালের স্টাফরা তাদের বিরত করার চেষ্টা করে।

পরে এ ঘটনায় মামলা করা হয়। এদিকে এ ঘটনায় বুধবার (৭ জুলাই) সকাল থেকে চিকিৎসকরা বিচারের দাবিতে কর্মবিরতিতে গেছেন বলে জানা যায়। তবে চিকিৎসকরা যেন কর্মবিরতি তুলে নেয় সেজন্য তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »