31.5 C
Chittagong
Wednesday, 8 April 2026
বাড়িTop Newsচোরাইপথে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু

চোরাইপথে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু

 

ভারত থেকে চোরাইপথে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুর রাজ্জাক (১৯) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

- Advertisement -nagad

সোমবার (১২ জুলাই) সকালে কালিগঞ্জের শুইলপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের রমজান আলী গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার ভোরে রাজ্জাক শুইলপুর সীমান্তে ইছামতি নদী পার হয়ে ভারত থেকে গরু আনতে যান। সকালের দিকে তারা কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। পরে বিএসএফের গুলিতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া যায়।

পরিবার জানায়, ‘ভারতের হিঙ্গলগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ইছামতি নদী থেকে মরদেহ নিয়ে গেছে’।

ভাড়াশিমলা ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার আব্দুল খালেক জানান, বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাকের নিহত হওয়ার বিষয়টি জানতে পাই। পরে তার পরিবারের সদস্যদের নিয়ে ১৭ বিজিবি ব্যাটালিয়নের বসন্তপুর ক্যাম্পে মরদেহ ফেরত পাওয়ার জন্য যোগাযোগ করা হয়।

বসন্তপুর ক্যাম্প ইনচার্জ হাবিলদার খলিল জানান, পরিবারের মাধ্যমে বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাক নামের এক যুবকের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য হিঙ্গলগঞ্জ ক্যাম্পে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »