27.2 C
Chittagong
Sunday, 26 April 2026
বাড়িTop Newsআফগানিস্তানে ঈদের নামাজের সময় রকেট হামলা

আফগানিস্তানে ঈদের নামাজের সময় রকেট হামলা

 

আফগানিস্তানে আজ (মঙ্গলবার) পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ আদায়ের সময় আফগান প্রেসিডেন্টের বাসভবনের পাশে রকেট হামলার ঘটনা ঘটেছে।

- Advertisement -nagad

এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কারা এই হামলা চালিয়েছে সে বিষয়েও এখনো কিছু জানা যায়নি।

প্রেসিডেন্টের বাসভবন প্রাঙ্গণে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছিল। দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানিও অংশ নেন এতে। বিস্ফোরণের শব্দ পেলেও নামাজ চালিয়ে যান তারা। পরে বাইরের এক পোডিয়াম থেকে ভাষণ দেন ঘানি।

এবিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্টানিকজাই বলেছেন, ‘আজ কাবুল শহরের বিভিন্ন জায়গায় শত্রুরা রকেট হামলা চালিয়েছে। ভিন্ন তিনটি জায়গায় রকেট আঘাত হেনেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কেউ হতাহত হয়নি। আমাদের টিম ঘটনার তদন্ত করছে।

দেশটিতে প্রেসিডেন্টের বাসভবনকে লক্ষ্য করে এর আগেও হামলা চালানো হয়েছে। এর আগের হামলাটি সংঘটিত হয়েছিল গত ডিসেম্বরে। আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সব সৈন্য প্রত্যাহার করতে নিতে চায়। তার আগে দেশটিতে তালেবানের তৎপরতা বেড়েছে। তারা একের পর এক অঞ্চল দখল করে নিচ্ছে। তারই মধ্যে ঈদের দিন এই হামলার ঘটনা ঘটল।

- Advertisment -

সর্বশেষ

Translate »