28 C
Chittagong
Sunday, 26 April 2026
বাড়িTop Newsকোথায় কখন হবে ঈদের জামাত

কোথায় কখন হবে ঈদের জামাত

 

আগামীকাল বুধবার (২১ জুলাই) মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মহামারি করোনা সংক্রমণ রোধে ইতোমধ্যে ঈদের জামাত নিয়ে সরকার নতুন নির্দেশনা দিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে ঈদগাহ, খোলা জায়গা ও মসজিদে ঈদুল আজহার জামাত আদায় করা যাবে।

- Advertisement -nagad

এবারও রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান এবং ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে না।

ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায়, পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায় হবে।

আরও পড়ুন:  ‘আমাদের কোন ঈদ নেই, বেঁচে আছি এটাই অনেক’

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন।

মহাখালীস্থ মসজিদে গাউছুল আজম কমপ্লেক্সে এবারও স্বাস্থ্যবিধি অনুসরণ করে চারটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৭ টা ৩০ মিনিটে আশুলিয়ার বলিভদ্র বাজার জামে মসজিদে এবং সকাল ৯ টায় কাজলাপাড় ভাঙ্গাপ্রেস বায়তুল জান্নাত জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।রাজশাহীর শাহ মখদুম রহ: দরগা মসজিদে দুটি জামাত হবে। প্রথম জামাতটি সকাল সাড়ে ৭টায়। পরেরটি ৮টায়।

খুলনায় টাউন জামে মসজিদে প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। দ্বিতীয় জামাত সকাল ৯টায় এবং তৃতীয় ও শেষ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এদিকে খুলনা সিটি করপোরেশন পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সে সকাল ৮টা ১৫ মিনিটে প্রথম ও সকাল ৯টা ১৫ মিনিটে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সিলেট হজরত শাহজালাল রহ: মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। একই সময়ে হজরত শাহপরান রহ: মাজার মসজিদ ও গাজী বুরহান উদ্দিন রহ: মাজার মসজিদে ঈদের জামাত হবে। বন্দর বাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল ৭টা, ৮টা ও ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »