24.3 C
Chittagong
Friday, 24 April 2026
বাড়িTop Newsঈদের দিন রংপুর সড়কে ঝরলো ৩ প্রাণ

ঈদের দিন রংপুর সড়কে ঝরলো ৩ প্রাণ

 

পবিত্র ঈদুল আজহার দিনে রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহি দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন।

- Advertisement -nagad

বুধবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন আনজিরন নেছা কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিক হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের বাসের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ নূরনবী প্রধান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisment -

সর্বশেষ

Translate »