26.1 C
Chittagong
Thursday, 17 September 2026
বাড়িTop Newsভূমধ্যসাগরে নৌকাডুবে ১৭ বাংলাদেশি নিহত

ভূমধ্যসাগরে নৌকাডুবে ১৭ বাংলাদেশি নিহত

 

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে কমপক্ষে ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের আরও ৩৮০ অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

- Advertisement -nagad

বুধবার তিউনিসিয়ান রেড ক্রিসেন্টের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

জানা যায়, লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে তাদের মৃত্যু হয়। 

তিউনিসিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, নৌকাটি লিবিয়ার জুওয়ারা থেকে যাত্রা দেয়া নৌকাটিতে সিরিয়া, মিসর, সুদান, ইরিত্রিয়া, মালি ও বাংলাদেশের অভিবাসনপ্রত্যাশীরা ছিলেন।

সংস্থাটির কর্মকর্তা মঙ্গি স্লিম বলেন, লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে নৌকা ডুবে ১৭ বাংলাদেশি মারা গেছেন এবং ৩৮০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। উদ্ধার অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে আর কোনো বাংলাদেশি রয়েছেন কি-না তাও নিশ্চিত নয়।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা তথ্য অনুযায়ী, গত বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে দুই হাজার ২০০ এর বেশি শরণার্থী সমুদ্রে প্রাণ হারিয়েছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »