25.9 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িTop Newsপাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘হাড়িভাঙ্গা’ আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘হাড়িভাঙ্গা’ আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য ১০০০ কেজি ‘হাড়িভাঙ্গা’ আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাকস্তানের প্রতি বাংলাদেশের শুভেচ্ছার নিদর্শন হিসেবে এ আম প্রেরণ করা হয় বলে জানিয়েছেন ইসলামাবাদস্থ বাংলাদেশে দূতালয়ের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোস্তফা জামিল খান।

- Advertisement -nagad

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা হিসেবে আমগুলো কোরবানির ঈদের দিন বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পাকিস্তানের কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সাথে গৃহীত হয়।

প্রধানমন্ত্রীর এ উপহার ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসাবে বিবেচিত হবে বলে মনে করেনে মোস্তফা জামিল খান।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ সলিহকে আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisment -

সর্বশেষ

Translate »