27.1 C
Chittagong
Thursday, 23 April 2026
বাড়িTop Newsভূমধ্যসাগরে নৌকা ডুবে ৫৭ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৫৭ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা

 

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৫৭ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করছে জাতিসংঘ। নৌকাটিতে কমপক্ষে ৭৩ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। আলজাজিরার খবরে বলা হয়, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (আইওএম) মুখপাত্র সাফা মেহলি জানান, লিবিয়ার খুমসের কাছে রোববার (২৫ জুলাই) এই দুর্ঘটনা ঘটে।

- Advertisement -nagad

সাফা আরও জানান, উদ্ধারকারী  কোস্টগার্ড সদস্যরা ওই নৌকা থেকে ১৮ জনকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। নৌকাটিতে নাইজেরিয়া, ঘানা এবং গাম্বিয়ার নাগরিকরা ছিলেন। বেঁচে যাওয়া অভিবাসনপ্রত্যাশীরা জানিয়েছেন, নৌকাটির ইঞ্জিন প্রথমে বন্ধ হয়ে যায়। পরে খারাপ আবহাওয়ার কারণে তা ডুবে যায়।

নৌকাটিতে কমপক্ষে ২০ জন নারী ও দু’জন শিশু ছিল বলে জানিয়েছেন সাফা।  এসব অভিবাসীর বেশিরভাগেরই গন্তব্য ইতালি। ২০২১ সালে অভিবাসীদের যাওয়ার হার আবার বেড়েছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »