25.9 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িTop Newsচিত্রনায়িকা একার বিরুদ্ধে দুই মামলা

চিত্রনায়িকা একার বিরুদ্ধে দুই মামলা

 

চিত্রনায়িকা সিমন হাসান একার বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় ২টি মামলা করা হয়েছে। গৃহকর্মী নির্যাতনের অভিযোগে একটি মামলা হয়, যা ওই গৃহকর্মী নিজেই বাদী হয়ে মামলাটি করেন। অপর মাদকের মামলাটি পুলিশ বাদী হয়ে করেছে। শনিবার (৩১ জুলাই) দিবাগত রাতে হাতিরঝিল থানায় ওই মামলাগুলো হয়।

- Advertisement -nagad

এর আগে, গতকাল শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। এ সময় তার বাসা থেকে ৫ পিস ইয়াবা, পঞ্চাশ গ্রাম গাঁজা এবং অর্ধেক বোতল কেরু মদ জব্দ করা হয়।

গৃহকর্মী অভিযোগ করেন, গত ৩ মাস যাবৎ তিনি ওই বাড়ি কাজ করছেন। কিন্তু ৩ মাসের মধ্যে ১ মাসের বেতন দিলেও বাকি ২ মাসের বেতন বাকি রাখেন একা। দুই মাসের বকেয়া বেতন চাইতে গেলে ইট দিয়ে আঘাত করে গৃহকর্মীকে আহত করেন নায়িকা একা।

গতকাল শনিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ওই গৃহকর্মী থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

আহত গৃহকর্মীর স্বজন আজিজুল ইসলাম বলেন, ‘আমার ভাবি গত ৩ মাস ধরে ওই বাসায় কাজ করতেন। প্রথমে তার বেতন ৩ হাজার টাকা হলেও পরবর্তীতে কাজ বেড়ে যাওয়ায় ৫ হাজার টাকা ঠিক হয়। কিন্তু প্রথম মাসের বেতন ৩ হাজার টাকা দিলেও গত দুই মাসের বেতন একসঙ্গে চাইতে গেলে নায়িকা একা ভাবিকে ইট দিয়ে আঘাত করে আহত করেন। এরপর সন্ধ্যার দিকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।’

- Advertisment -

সর্বশেষ

Translate »