32.3 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িTop News‘আইপি টিভির আবেদন পড়েছে ৬০০, চলতি মাসেই অনুমোদন দেয়া শুরু’

‘আইপি টিভির আবেদন পড়েছে ৬০০, চলতি মাসেই অনুমোদন দেয়া শুরু’

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, দেশে কোনও আইপি টিভির অনুমোদন নেই। তবে রেজিস্ট্রেশনের জন্য সব মিলিয়ে ৬০০ এর মতো আবেদন পড়েছে। আমরা এ মাসের মধ্যেই কিছু আবেদনের অনুমোদন দেবো।

- Advertisement -nagad

সোমবার (২ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, চলতি মাসের মধ্যেই কিছু আইপি টিভির অনুমোদন দেয়া হবে, তবে নীতিমালা অনুযায়ী এসব টিভি থেকে সংবাদ পরিবেশন করা যাবে না। কি

তিনি বলেন, দেশে যেসব আইপি টিভি রয়েছে তার কোনোটার অনুমোদন নেই। অনেক আইপি টিভির বিরুদ্ধে অভিযোগ আছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা সময় সময় ব্যবস্থা গ্রহণ করি।মন্ত্রী বলেন, কিছু কিছু আইপি টিভি দেখা গেছে ব্যক্তি স্বার্থে পরিচালিত হয়। তারপর নানা ধরনের বিভ্রান্তি ছড়ায়, নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে, সংবাদ পরিবেশন করে। কোনো অভিযোগ আমাদের নজরে আনা হলে আমরা ব্যবস্থা নিই। ইতোমধ্যে অনেকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »