25.9 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িTop Newsপেছালো টিকা ক্যাম্পেইন: ১৪ আগস্ট থেকে গণটিকা

পেছালো টিকা ক্যাম্পেইন: ১৪ আগস্ট থেকে গণটিকা

 

বিধিনিষেধ বাড়ানোর কারণে পেছানো হয়েছে দেশজুড়ে গণটিকা ক্যাম্পেইন। ৭ দিন পিছিয়ে আগামী ১৪ আগস্ট (শনিবার) থেকে গণটিকা কার্যক্রম শুরু হবে। ৭ আগস্ট (শনিবার) হবে পরীক্ষামূলক টিকাদান কর্মসূচী।

- Advertisement -nagad

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ক্যাম্পেইনের আওতায় আপাতত একদিন (৭ আগস্ট) ভ্যাকসিন দেওয়া হবে। তারপর সাতদিন বন্ধ থাকার পর আবার ক্যাম্পেইন চালু হবে। তবে চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।

গ্রামীণ পর্যায়ে করোনার টিকা দিতে, সরকারের যে মাইক্রোপ্ল্যান তা ঠিকই আছে বলে জানান, মহাপরিচালক। তিনি বলেন, আমাদের বাকি সব পরিকল্পনা ঠিক আছে। লকডাউনের কারণে পরিবহনে সমস্যা। তাই ৭ তারিখ রান টেস্ট, আর ১৪ তারিখ থেকে গণহারে টিকা কার্যক্রম শুরু। ভ্যাকসিনেশনের এই ক্যাম্পেইনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বিস্তারিত জানাবেন। 

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে গণহারে টিকা কার্যক্রম পরিচালনায় ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশব্যাপী ৬ দিনের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হলেও হঠাৎ করেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। ৬ দিনের পরিবর্তে এখন মাত্র একদিন করা হবে এই ক্যাস্পেইন। এরপর ১৪ আগস্ট 

- Advertisment -

সর্বশেষ

Translate »