25.9 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িবাংলা’র চট্টগ্রামমহানগর গোয়েন্দা(উত্তর) বিভাগের অভিযানঃ সিএনজি অটোরিক্সা চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার ৬টি চোরাই...

মহানগর গোয়েন্দা(উত্তর) বিভাগের অভিযানঃ সিএনজি অটোরিক্সা চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার ৬টি চোরাই সিএনজি উদ্ধার

 

- Advertisement -nagad

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোহাম্মদ সালাম কবির, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ আরাফাতুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ আরিফ হোসেনের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোঃ মোক্তার হোসেনের নেতৃত্বে বিশেষ টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি’র চান্দগাঁও থানাসহ মহানগর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিএনজি অটোরিক্সা চোরচক্রের ০৬ (ছয়) সদস্য গ্রেফতার করেন। এসময় তাদের হেফাজত হতে চোরাইকৃত ০৬ (ছয়) টি সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়। চোরাইকৃত গাড়ির মূল্য অনুমান ৩৩,০০,০০০/- টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গা হতে সিএনজি অটোরিক্সা চুরি করে গাড়ির ইঞ্জিন চেসিস নাম্বার ও রং পরিবর্তনসহ জাল কাগজপত্র তৈরী করতঃ সাধারন মানুষের নিকট বিক্রয় করে আসছে। ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে সিএমপি’র চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »