30.1 C
Chittagong
Sunday, 19 April 2026
বাড়িTop Newsআসছে চীনের উপহার আরও ১০ লাখ টিকা

আসছে চীনের উপহার আরও ১০ লাখ টিকা

 

সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা আজ দেশে আসছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি শুক্রবার (১৩ আগস্ট) বিকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এটিও চীন সরকারের দেয়া উপহারেরই অংশ। স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকার চীনা দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, চীন সরকারের উপহারের ১০ লাখ ডোজ টিকা শুক্রবার দেশে আসবে। এ ছাড়া শনিবার (১৪ আগস্ট) সিনোফার্ম থেকে কেনা টিকার ১০ লাখ ডোজ আসবে।

- Advertisement -nagad

এদিকে, চীন সরকারের উপহারের ১০ লাখ টিকা বাংলাদেশে আসার তথ্য বৃহস্পতিবার (১২ আগস্ট) চীনা দূতাবাসের ভেরিফাইড ফেসবুকে জানানো হয়। দূতাবাস জানায়, সিনোফার্ম থেকে বাংলাদেশের জন্য উপহারের এক মিলিয়ন ডোজ টিকা চীনের তিয়ানজিন শহরে শিপমেন্টের জন্য প্রস্তুত।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। আজ টিকা আসলে সব মিলিয়ে চীনের উপহার দেয়া টিকার পরিমাণ হবে ২১ লাখ।

এ ছাড়া কোভ্যাক্সের আওতায় তিন চালানে সিনোফার্ম থেকে দেশে এসেছে এখন পর্যন্ত ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা। আর সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা এখন পর্যন্ত ৭০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত চীন থেকে ১ কোটি ১৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

- Advertisment -

সর্বশেষ

Translate »