34 C
Chittagong
Monday, 6 April 2026
বাড়িTop Newsটাঙ্গাইলে বিষাক্ত মদপানে তিন বন্ধুর মৃত্যু

টাঙ্গাইলে বিষাক্ত মদপানে তিন বন্ধুর মৃত্যু

 

টাঙ্গাইলের দেলদুয়ারে বিষাক্ত মদপানে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। উপজেলার এলাসিন ইউনিয়নের সানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের বাড়ি এলাসিন গ্রামেই।নিহতরা হলেন- উপজেলার সানবাড়ি গ্রামের মৃত জুলহাসের ছেলে মুদি দোকানদার নাসিম (৩২), কাশেম মিয়ার ছেলে অটোচালক আক্কাস (৩২) এবং পাছ এলাসিন গ্রামের বাবুল হোসেনের ছেলে পল্লী চিকিৎসক পারভেজ (৩৫)।

- Advertisement -nagad

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নিহত নাসিম দুই বন্ধুকে নিয়ে তার দোকানে বসে মদপান করেন। এসময় গুরুতর অসুস্থ হয়েন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। 

এ বিষয়টি নিশ্চিত করে দেলদুয়ার থানার ওসি সাজ্জাত হোসেন বলেন, নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisment -

সর্বশেষ

Translate »