26.5 C
Chittagong
Wednesday, 22 April 2026
বাড়িTop Newsপ্রধানমন্ত্রীর এপিএস হলেন ইসমাত মাহমুদা

প্রধানমন্ত্রীর এপিএস হলেন ইসমাত মাহমুদা

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-১ (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন তার কার্যালয়ের গভর্নেন্স ইনােভেশন ইউনিটের পরিচালক (উপসচিব) ইসমাত মাহমুদা।

- Advertisement -nagad

বৃহস্পতিবার (২৬ আগস্ট) প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন বা ইসমাত মাহমুদাকে তার সহকারী একান্ত সচিব-১ পদে বহাল রাখার অভিপ্রায় পােষণ করবেন ততদিন এ নিয়ােগ কার্যকর থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে প্রধানমন্ত্রী ব্যক্তিগত অনুবিভাগে একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সালাহ উদ্দিন, একান্ত সচিব-২ হিসেবে রয়েছেন মনিরা বেগম। সহকারী একান্ত সচিব-২ এর দায়িত্বে আছেন গাজী হাফিজুর রহমান লিকু।

- Advertisment -

সর্বশেষ

Translate »