33.2 C
Chittagong
Saturday, 6 June 2026
বাড়িTop Newsবুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

 

লালমনিরহাটের বুড়িমারী মাইয়ামরাঘাট সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। 

- Advertisement -nagad

বিজিবি জানায়, সীমান্তের ৮৪৩ মেইন পিলার দিয়ে গরু আনতে ভারতে অনুপ্রবেশ করে ইউসুফ ও সাগর চন্দ্র। ফেরার পথে চেংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে। এতে দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও মরদেহ উদ্ধার করতে পারেনি। মরদেহ দুটি সীমান্তের ওপারে রয়েছে।

মরদেহ ফেরতের বিষয়ে বিজিবি-বিএসএফের পক্ষ থেকে কোনো প্রক্রিয়া শুরু হয়নি।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
- Advertisment -

সর্বশেষ

Translate »